মধ্যপ্রাচ্য

গাজা সিটিতে ছয়তলা ভবন ধসে নিহত ৫, নিখোঁজ কয়েক ডজন

ছয়তলা ভবন ধস

গাজা,১৬ সেপ্টেম্বর- গাজা সিটিতে একটি ছয়তলা আবাসিক ভবন ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ভবনটিতে বাস্তুচ্যুত পরিবারগুলো বসবাস করছিল। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স উদ্ধার সংস্থা।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ভবন ধসের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

ভবনটি ঠিক কী কারণে ধসে পড়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে এর আগে ভবনটি কোনো হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে ভবনটির কাঠামোগত স্থায়িত্ব দুর্বল হয়ে ধসের ঘটনা ঘটতে পারে।

ইসরায়েল-হামাস যুদ্ধের সময় এর আগে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর ভবন ধসে পড়ার একাধিক ঘটনা ঘটেছে। তবে সর্বশেষ ভবন ধসের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এস এম/ ১৬ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language