পশ্চিমবঙ্গ

বিজেপি লুটেরাদের দল: মমতা

কলকাতা, ১৮ মার্চ – জঞ্জালের পার্টি তৈরি হয়েছে বিজেপি, ওরা পচা বিজেপি। ওদের বাংলায় ঠাই দেওয়া চলবে না। পশ্চিমবঙ্গের একুশের নির্বাচনী প্রচারে নেমে এভাবেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার জনসভা থেকে মমতা বলেন, সিপিএমের লোকজনই এখন বিজেপিতে গিয়ে ভিড়েছে।

সিপিএমের হার্মাদ এখন বিজেপির ওস্তাদ হয়েছে। বিজেপি একটা সর্বনাশা দল। দুর্যোগের সময় বিজেপি নেতাদের দেখা মেলে না। ভোটের সময় টাকার বাক্স নিয়ে হাজির হয় তারা। বিজেপি লুটেরাদের দল। এদিন মমতা বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, জোচ্চুরিদের কারখানা জব্দ করতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে। তৃণমূলের প্রতীক চিহ্ন জোড়া ঘাসফুলে ভোট দিতে হবে।

আরও পড়ুন : দিদির খেলা শেষ হবে : নরেন্দ্র মোদি

মমতা বলেন, ভোটের আগে এখন বাংলায় হাজার হাজার বিজেপি নেতারা এসে ঘুরে বেড়াচ্ছে। বাইরে থেকে বিমানের পর বিমানে চেপে আসছে তারা। ভোট লুঠ করারা পায়তারা করছেন। বাংলায় লুটেরা বাহিনী এসে ভোট চাইতে গেলেই হাতা খুন্তি নিয়ে তেড়ে যাবেন বাংলার মা বোনেরা। মনে রাখবেন, বিজেপি মানেই মিথ্যে কথার গ্যাস বেলুন, আর ভোট এলেই ক্যাশ বেলুন। মমতা সকলকে সাবধান করে দিয়ে বলেন, ঘরের সামনে সাপ লুকিয়ে থাকে, বাঘ লুকিয়ে থাকে, তাদের ঘরে ঢুকতে দেওয়া যাবে না।

কেউ যদি বাসে করে লোক গুন্ডা এনে ভয় দেখায় তাদের ভয় পাবেন না। আমরা অনেক লড়াই করেছি, তাই ভয় পেলে চলবে না। মনে রাখবেন, আমি আপনাদের পাহারাদার। কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না। মমতা বলেন, কয়েকদিন আগে বড় চোট পেয়েছি। পায়ে ব্যাথা নিয়ে ছুটে বেড়াচ্ছি। ড্রেসিংয়ের পরেও পায়ে রক্ত জমে আছে। তবুও আমি আপনাদের পাশে ছুটে আসব।

এন এইচ, ১৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language