রাজশাহী

রাজশাহীর পবা ভূমি অফিসে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ, বিস্ফোরিত একটি

রাজশাহীর পবা ভূমি অফিস

রাজশাহী,২৯ নভেম্বর-রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ১টার দিকে পবা উপজেলার ভূগরোইল মোড় এলাকায় ভূমি অফিসের ভবন লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অন্য দুটি বিস্ফোরিত হয়নি। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার খবর পেয়ে বেলা ১২টার দিকে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পারিলা ইউনিয়নের পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন এবং সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে কাজী শহিদুল ইসলাম বলেন, পবা উপজেলা ভূমি অফিসের আগে পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এস এম/ ২৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language