জাতীয়

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা,০৫ নভেম্বর-আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে প্রথমে মোংলায় যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে সড়কপথে খুলনায় যাবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর মোংলায় দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এ ছাড়া বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি।

মোংলার কর্মসূচি শেষ করে সড়কপথে খুলনায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে খুলনা স্টেডিয়ামে ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করবেন তিনি।

খুলনা ও বাগেরহাটে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

এস এম/ ০৫ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language