দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় এমপি গাজী নজরুল ও গাড়িচালকের জামিন নামঞ্জুর

ঢাকা, ০৭ অক্টোবর-দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার গাড়িচালক ওবায়দুরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার পৌনে ৩টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজক্ষের আইনজীবী মাহবুবুর রহমান। শুনানিতে আসামিপক্ষ গাজী নজরুলের জামিনের পক্ষে বাদীপক্ষিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত বাদীপক্ষের আপসনামা ও আসামিপক্ষের জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
বিষয়টি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।
এদিন আদালতে এমপি নজরুলের জামিন চেয়ে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান। শুনানিতে আসামিপক্ষ গাজী নজরুলের জামিনের পক্ষে বাদীপক্ষের আপসনামা এবং তার অসুস্থতার বিষয়টি তুলে ধরে জামিনের আবেদন করেন।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ জামিনের বিরোধিতা করে শুনানি করেন। তিনি বলেন, অনাপসযোগ্য ধারায় মামলা হওয়ায় আপস চাওয়া বেআইনি। তদন্ত শেষ হলে জানা যাবে, এটি আত্মহত্যা নাকি হত্যা। আপসনামায় থাকা আব্দুল হামিদ কোনো পক্ষ কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। বাদীসহ আব্দুল হামিদ মোড়লকে আটকের আবেদন জানান। তার জামিনও নামঞ্জুর করেন আদালত। তিনি বলেন, আপসের সুযোগ নেই। বাদী কেবল সংবাদদাতা। এ ধরনের মামলায় বাদীও আসামি হতে পারেন।
পরে আসামিপক্ষ থেকে বলা হয়, বাদীপক্ষ জামিনে আপত্তি না থাকলেও তদন্তে কোনো আপত্তি জানায়নি। তার স্ত্রী জামিন পেয়েছেন, তাই গাজী নজরুলকেও জামিন দেওয়া হোক।
এস এম/ ০৭ অক্টোবর ২০২৬







