নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স, ইংল্যান্ড খেলবে নরওয়ের বিপক্ষে

লন্ডন,২১ নভেম্বর-উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও ফ্রান্স। শুক্রবার অনুষ্ঠিত ড্রয়ে শেষ আটে ফ্রান্সকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। অন্যদিকে, ইংল্যান্ডের প্রতিপক্ষ হয়েছে নরওয়ে।
কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ হবে আগামী ২৫ থেকে ২৭ মার্চ। ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ২৮ থেকে ৩০ মার্চ। দুই লেগের প্রথম ম্যাচটি নিজেদের মাঠে খেলবে স্পেন। এরপর ফিরতি লেগে ফ্রান্সের মাঠে লড়তে হবে লুইস দে লা ফুয়েন্তের দলকে।
স্প্যানিশ সংবাদমাধ্যমের মতে, সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ পেয়েছে স্পেন। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন প্রতিযোগিতায় একাধিকবার মুখোমুখি হয়েছে দল দুটি। ২০২৪ ইউরো, ২০২৫ নেশন্স লিগ এবং ২০২৬ বিশ্বকাপেও তাদের দেখা হয়েছে।
অন্য কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে। গত আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। আরেকটি ম্যাচে জার্মানির প্রতিপক্ষ বেলজিয়াম।
ড্রয়ের মাধ্যমে সেমি-ফাইনালের লড়াইও নির্ধারণ করা হয়েছে। পর্তুগাল ও নেদারল্যান্ডসের ম্যাচে জয়ী দল খেলবে স্পেন ও ফ্রান্সের ম্যাচে জয়ী দলের বিপক্ষে। অন্য সেমি-ফাইনালে মুখোমুখি হবে জার্মানি-বেলজিয়াম এবং ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের জয়ী দুই দল।
নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের সূচি:
স্পেন–ফ্রান্স
ইংল্যান্ড–নরওয়ে
পর্তুগাল–নেদারল্যান্ডস
জার্মানি–বেলজিয়াম
এস এম/ ২১ নভেম্বর ২০২৬







