জাতীয়

যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে স্থায়ী প্রবেশ নিষেধাজ্ঞার সতর্কতা

মার্কিন দূতাবাস

ঢাকা,২১ নভেম্বর-যুক্তরাষ্ট্রে ভিসা বা অনুমোদিত থাকার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় দূতাবাস।

ফেসবুক পোস্টে দূতাবাস জানায়, ‘আপনি যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে আপনাকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।’

এস এম/ ২১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language