এশিয়া

মালয়েশিয়ায় ১২ মোটরসাইকেল ও ৩ গাড়ির সংঘর্ষে নিহত ৩

১২ মোটরসাইকেল ও ৩ গাড়ির সংঘর্ষ

কুয়ালালামপুর, ১৯ সেপ্টেম্বর- মালয়েশিয়ার ইপোতে ১২টি মোটরসাইকেল ও তিনটি গাড়ির সংঘর্ষে তিন তরুণ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোরে জালান জেলাপাং-আম্পাং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ইপো জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মুহাম্মদ নাজিব হামজাহ জানান, ভোর ৩টা ৩৫ মিনিটে দুর্ঘটনার খবর পায় পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় ১৫টি যানবাহনই মেরু থেকে তামবুনের দিকে যাচ্ছিল।

পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থলেই ১৯ ও ২০ বছর বয়সী দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত ৯ জনের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের চিকিৎসার জন্য রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতাল (এইচআরপিবি) নেওয়া হয়। পরে হাসপাতালের জরুরি ও ট্রমা বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ১৯ বছর বয়সী আরও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনজনে। দুর্ঘটনায় জড়িত তিনটি গাড়ির চালকই অক্ষত রয়েছেন।

এস এম/ ১৯ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language