বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে দেওয়া হবে এক লাখ টাকা সম্মাননা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর- জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি দিতে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের জন্য ‘ হয়েছে। এগুলো হলো—ইউনেস্কো ঘোষিত প্রতিপাদ্যের আলোকে দিবসটি উদযাপন করা, সমাজের সব স্তরে শিক্ষকদের ভূমিকা ও অবদান তুলে ধরা এবং গুণী শিক্ষক সম্মাননার মাধ্যমে শিক্ষক সমাজের প্রতি সম্মানবিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নতুন নীতিমালা অনুযায়ী, দেশের বিভিন্ন স্তরের ১০০ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে বিশেষ সম্মাননা দেওয়া হবে। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষক নগদ এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ পাবেন। প্রতি বছর ৫ অক্টোবর সারাদেশে একযোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা নীতিমালা অনুযায়ী, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে একযোগে দিবসটি উদযাপন করা হবে। দিবসটির কেন্দ্রীয় সমন্বয়ের দায়িত্বে থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
নীতিমালায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের তিনটি প্রধান উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—ইউনেস্কো ঘোষিত প্রতিপাদ্যের আলোকে দিবসটি উদযাপন করা, সমাজের সব স্তরে শিক্ষকদের ভূমিকা ও অবদান তুলে ধরা এবং গুণী শিক্ষক সম্মাননার মাধ্যমে শিক্ষক সমাজের প্রতি সম্মান প্রদর্শন করা।
নীতিমালার ৫.১ ধারা অনুযায়ী, মোট ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ জনের মধ্যে সাধারণ শিক্ষা থেকে ৫ জন এবং মাদ্রাসা শিক্ষা থেকে ৫ জন শিক্ষক থাকবেন। মাধ্যমিক পর্যায়ে ২০ জনের মধ্যে সাধারণ শিক্ষা থেকে ১০ জন, কারিগরি শিক্ষা থেকে ৫ জন এবং মাদ্রাসা শিক্ষা থেকে ৫ জন শিক্ষক সম্মাননা পাবেন।
কলেজ পর্যায়ে ২৫ জনের মধ্যে সাধারণ শিক্ষা থেকে ১৫ জন, কারিগরি শিক্ষা থেকে ৫ জন এবং মাদ্রাসা শিক্ষা থেকে ৫ জন শিক্ষক থাকবেন। সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে ২০ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ৫ জন থাকবেন।
বিশেষায়িত ও অন্যান্য প্রতিষ্ঠানের ২০ জনের মধ্যে চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন শিক্ষক সম্মাননা পাবেন। এছাড়া প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচিত ৫ জন শিক্ষকও এই সম্মাননা পাবেন। তবে বিশেষ প্রয়োজনে জাতীয় স্টিয়ারিং কমিটি সম্মাননার স্তর ও সংখ্যা পরিবর্তন করতে পারবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
নীতিমালায় আরও বলা হয়েছে, গুণী শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদপ্তর ও প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিটি ক্যাটাগরির বিপরীতে তিনজনের একটি প্যানেল তৈরি করে জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে পাঠাবে।
একইভাবে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের জন্য প্রতিটি ক্যাটাগরির বিপরীতে তিনজনের প্যানেল প্রস্তুত করবে। পরে চূড়ান্ত অনুমোদনের জন্য সেই প্যানেল স্টিয়ারিং কমিটির কাছে পেশ করা হবে।
এস এম/ ১৯ সেপ্টেম্বর ২০২৬
FAQ
বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ কবে?
বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ সালের ৫ অক্টোবর পালিত হবে।
২০২৬ সালে কতজন শিক্ষককে জাতীয় পর্যায়ে সম্মাননা দেওয়া হবে?
নীতিমালার নির্ধারিত কাঠামো অনুযায়ী ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার কথা রয়েছে।
সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা কী পাবেন?
প্রত্যেক নির্বাচিত শিক্ষক ১ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ পাবেন।
কোন কোন স্তরের শিক্ষক এই সম্মাননা পাবেন?
প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, সাধারণ বিশ্ববিদ্যালয় এবং বিশেষায়িত ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক নির্বাচনের ব্যবস্থা রাখা হয়েছে। এর বাইরে প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচিত ৫ জন শিক্ষকও সম্মাননা পাবেন।
গুণী শিক্ষক কীভাবে নির্বাচন করা হবে?
সংশ্লিষ্ট অধিদপ্তর ও প্রতিষ্ঠানগুলো প্রতিটি ক্যাটাগরিতে সম্ভাব্য শিক্ষকদের প্যানেল তৈরি করবে। পরে জাতীয় স্টিয়ারিং কমিটির মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে।







