সৌদি আরব ভ্রমণ নিয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ১৬ সেপ্টেম্বর- সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের প্রেক্ষাপটে দেশটির জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। নতুন নির্দেশনায় মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলা হয়েছে।
বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে হালনাগাদ করা সতর্কবার্তায় সৌদি আরবের জন্য ‘লেভেল-৩’ অর্থাৎ ‘ভ্রমণ পুনর্বিবেচনা’ জারি করা হয়।
ওয়েবসাইটে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, মার্কিন স্বার্থকে লক্ষ্য করে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর স্থানীয় আইনি বিধিনিষেধের ঝুঁকি সম্পর্কে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে দেশটির বেশ কিছু অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, চরম ঝুঁকির কারণে সৌদি আরবের প্রতিবেশী দেশ ইয়েমেনে মার্কিন নাগরিকদের জন্য সর্বোচ্চ ‘লেভেল-৪’ অর্থাৎ ‘ভ্রমণ না করার’ নির্দেশনাই বহাল রাখা হয়েছে।
এস এম/ ১৬ সেপ্টেম্বর ২০২৬







