ঝিনাইদহ

কালীগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিন যুবকের মৃত্যু

ঝিনাইদহ, ২৭ ফেব্রুয়ারি – ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা নামক স্থানে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কোটচাঁদপুর পৌরসভার দুধসর গ্রামের শিমুল বিশ্বাসের ছেলে সৌভিক (২৮), কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের জুয়েল হোসেনের ছেলে সোহেল হোসেন (২৭) ও আনোয়ার আলীর ছেলে আকরাম হোসেন (৪০)।

আরও পড়ুন : খুলনায় বিএনপির মহাসমাবেশ আজ

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান জানান, নিহত সৌভিক বিশ্বাস মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। তিনি পাতবিলা তেলপাম্পের সামনে পৌঁছালে কালীগঞ্জগামী একটি বাস ক্রসের সময় বাসের পেছন থেকে আরেকটি মোটরসাইকেল বাসটিকে অভারটেকিং করতে যায়। ফলে, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কালীগঞ্জের দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে ওই দুই মোটরসাইকেলে ধাক্কা লাগে।

এ ঘটনায় তিনটি মোটরসাইকেলের পাঁচজন আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সৌভিককে মৃত ঘোষণা করেন। অন্যদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে সোহেল ও আকরাম মারা যান।

সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ২৭ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language