ঝিনাইদহ

ঝিনাইদহে জামিন পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহ, ২৫ মে – ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।

এর আগে এদিন সকালে ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় তারেক রেজার জামিন মঞ্জুর করেন।

তবে একই মামলায় গ্রেফতার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন আবেদন আদালত নাকচ করে দিয়েছেন। উল্লেখ্য যে গত রোববার সন্ধ্যায় তারেক রেজা ও অয়ন রহমানকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ।

উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। সোমবার আদালতের আদেশে এনসিপি নেতা মুক্তি পেলেও যুবশক্তি নেতা অয়ন রহমানকে কারাগারেই থাকতে হচ্ছে।

এস এম/ ২৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language