ইউরোপ

ন্যাটোকে যুদ্ধে জড়াতে চায় ইসরায়েল: রুশ জেনারেলের হুঁশিয়ারি

মস্কো, ১৯ আগস্ট – মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে সরাসরি যুদ্ধে জড়ানোই ইসরায়েলের মূল লক্ষ্য বলে দাবি করেছেন রাশিয়ার এক শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা। সংঘাতের মাত্রা বৃদ্ধি পেলে একপর্যায়ে ইসরায়েলের রাষ্ট্রীয় অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ। তিনি বর্তমানে রুশ সশস্ত্র বাহিনীর প্রধান সামরিক রাজনৈতিক অধিদপ্তরের উপপ্রধান এবং দেশটির আখমাত বিশেষ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্বরত রয়েছেন।

আলাউদিনভ বলেন, চলমান যুদ্ধকে আরও বিস্তৃত করার আশঙ্কা ক্রমশ বাড়ছে। তার মতে, ইসরায়েলের প্রধান কৌশল হলো সংঘাতকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যাতে পশ্চিমা মিত্ররা সরাসরি এতে সম্পৃক্ত হতে বাধ্য হয়। তবে পশ্চিমা দেশগুলোর ওপর এমন অতিরিক্ত নির্ভরতা ইসরায়েলের জন্য ভুল হিসেবে গণ্য হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

রুশ এই কর্মকর্তার দাবি, পরিস্থিতি আরও জটিল হলে ইসরায়েল নিজেদের সক্ষমতা সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। এই ধরনের আত্মবিশ্বাস দেশটিকে বড় ধরনের বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে বলে তিনি মনে করেন। শেষ পর্যন্ত ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়ার বিষয়েও তিনি তার সাক্ষাৎকারে জোর দেন।

এস এম/ ১৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language