জাতীয়

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

ঢাকা, ১৯ আগস্ট – স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার ২০ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন মঞ্জুর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

তিনি জানান, স্বামীর মৃত্যুর পর দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। পরবর্তীতে কর্তৃপক্ষের পক্ষ থেকে ১২ ঘণ্টার এই মুক্তির আবেদন মঞ্জুর করা হয়। এর আগে মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কারাগারে থাকা ডা. দীপু মনির প্যারোলে মুক্তি নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে থাকা সাবেক এই মন্ত্রীর প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষ জানিয়েছিল যে বিধি মোতাবেক আবেদন পাওয়া গেলে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। তারই ধারাবাহিকতায় আইনি প্রক্রিয়া শেষে স্বামীর শেষ বিদায়ে অংশ নিতে ডা. দীপু মনিকে সাময়িক এই মুক্তি দেওয়া হচ্ছে।

এস এম/ ১৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language