কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

ঢাকা, ১৯ আগস্ট – সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক জামিনে কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেছেন। বুধবার বিকেল সোয়া চারটার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৫ সালের ২৪ জুলাই ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট হত্যা মামলা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ এবং দুর্নীতির মামলাসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
২০২৬ সালের এপ্রিল ও মে মাসে বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে তার জামিন মঞ্জুর ও বহাল হলেও নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর ফলে এতদিন তিনি কারামুক্ত হতে পারেননি। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবশেষে তিনি আজ কারাগার থেকে বের হলেন।
এস এম/ ১৯ আগস্ট ২০২৬









