আইন-আদালত

ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ সাত আসামির পক্ষে আইনি যুক্তিতর্ক শুরু

ঢাকা, ১৩ আগস্ট – চব্বিশের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির পক্ষে আইনি যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ইশরাত জাহান অনি এই যুক্তিতর্ক পেশ করছেন।

এর আগে গত বুধবার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন শেষ করেন। প্রসিকিউশন পক্ষ থেকে এই মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি এবং তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ চাওয়া হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও এই মামলার অন্যতম আসামি। জুলাই ও আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

এস এম/ ১৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language