জাতীয়

ঢাকায় দুপুর পর্যন্ত বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ১৩ আগস্ট – রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়,

আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এই সময়ে দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সংস্থাটির দেওয়া তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয়েছে ৯৭ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এস এম/ ১৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language