জাতীয়

মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড আবেদন

সাঈদ খোকন

ঢাকা,১৭ নভেম্বর-২০২৪ সালের জুলাই-আগস্টে রাজধানীর ধানমন্ডি থানায় কিশোর মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে এ রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে, মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর গুলশানের বারিধারা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি-১-এর একটি দল।

জানা গেছে, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়েছিল আব্দুল মোতালিব (১৪)। পরে বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহত মোতালিবের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় শাজাহানকে ২৩ নম্বর আসামি করা হয়েছে।

এস এম/ ১৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language