জাতীয়

দেশে মার্কিন বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের সাথে সরকারের বৈঠক

ঢাকা, ১৩ আগস্ট – বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছে সরকার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাথে যুক্তরাষ্ট্রের একটি ডেলিগেশনের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন মাহ্দী আমিন। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত অতুল কেশপের নেতৃত্বে ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নিতে বাংলাদেশে এসেছেন।

প্রতিনিধি দলটি গত তিন দিন ধরে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং উপদেষ্টাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার তারা উচ্চপর্যায়ে সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগের পরিধি বাড়ানো এবং বর্তমান অর্থনৈতিক অগ্রযাত্রাকে দীর্ঘস্থায়ী করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশে নতুন কর্মসংস্থান তৈরি এবং সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী লক্ষ্য বাস্তবায়নে আমেরিকার বেসরকারি খাত কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এস এম/ ১৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language