রাজশাহী

টিটিই কর্তৃক শিক্ষার্থীকে মারধর, রাজশাহীতে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

রাজশাহী, ২১ জুলাই – রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ট্রেনের টিটিই কর্তৃক মারধরের অভিযোগ তুলে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ শুরু করেন।

এই অবরোধের ফলে রাজশাহীর সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও তার ওপর বর্বর হামলা চালানো হয়েছে যা অত্যন্ত ন্যাক্কারজনক।

অভিযুক্ত টিটিই সুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাকে সশরীরে হাজির না করা পর্যন্ত তারা রেললাইন ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। সাধারণ যাত্রীদের সাময়িক দুর্ভোগের জন্য শিক্ষার্থীরা দুঃখ প্রকাশ করেছেন তবে তারা নিজেদের দাবিতে অনড় রয়েছেন।

রেলওয়ে কর্তৃপক্ষের সাথে শিক্ষার্থীদের আলোচনার চেষ্টা চললেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। শিক্ষার্থীরা বলছেন, আজ যদি এই ঘটনার প্রতিবাদ না করা হয় তবে ভবিষ্যতে সাধারণ যাত্রীরাও এমন নির্যাতনের শিকার হতে পারেন।

এস এম/ ২১ জুলাই ২০২৬


Back to top button