জাতীয়

সরকারের ৫ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

ঢাকা, ১৭ জুলাই – জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান সরকারের দায়িত্ব পালনের পাঁচ মাস পূর্ণ হতে যাচ্ছে। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে একটি বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আগামী শনিবার অর্থাৎ ১৮ জুলাই বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে সরকারের সাফল্য ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। এতে আরও উপস্থিত থাকবেন প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার শপথ গ্রহণের মাধ্যমে তাদের নতুন মেয়াদের শাসনকাল শুরু করে। সেই ঐতিহাসিক মুহূর্তের পাঁচ মাস পূর্তি স্মরণে এবং সরকারের অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতেই এই বিশেষ সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনএন/ ১৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language