জাতীয়

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০ জনে দাঁড়িয়েছে

ঢাকা, ১৭ জুলাই – দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৭৮০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত শিশুর হামের উপসর্গ ছিল। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৮৫ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ জন। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৭৮০ জন শিশু প্রাণ হারিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪০ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ২৪৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৭৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ১১ জন।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্য মতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮ হাজার ৬০০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৫ হাজার ৩১ জন।

এনএন/ ১৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language