উত্তর আমেরিকা

হত্যাচেষ্টা করলে ইরানকে ধ্বংস করা হবে: ডোনাল্ড ট্রাম্পের হুমকি

ওয়াশিংটন, ১১ জুলাই – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক হুঁশিয়ারি বার্তায় জানিয়েছেন, তাকে হত্যার কোনো চেষ্টা চালানো হলে ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে। তিনি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে হামলার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রের হাজার হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে।

শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের দিকে ইতোমধ্যে এক হাজার ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে।

ইরান সরকার যদি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে হত্যার কোনো পদক্ষেপ নেয়, তবে তাৎক্ষণিকভাবে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যেকোনো সময় অভিযান চালাতে সক্ষম।

তার ভাষ্যমতে, প্রয়োজনে এক বছর সময় নিয়ে হলেও ইরানের সব এলাকা ধ্বংস করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তবে ট্রাম্পের এই হুমকির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এমন কঠোর অবস্থান দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও নতুন মাত্রা দিতে পারে। দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিরোধ চলছে।

এস এম/ ১১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language