আইন-আদালত

শাপলা চত্বরের মামলায় ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে জিজ্ঞাসাবাদ

ঢাকা, ১৭ জুন – রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ কেন্দ্র করে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন যে,

ওপর মহলের নির্দেশে তৎকালীন সময়ে সংবাদ প্রচার করা হয়েছে এবং এ ক্ষেত্রে তারা নিজেদের দায় অস্বীকার করেছেন।

বুধবার তদন্ত সংস্থা সূত্রে জানা যায় যে,

চলতি সপ্তাহে একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে একদিন করে জিজ্ঞাসাবাদ করা হয়।

সূত্র অনুযায়ী, জিজ্ঞাসাবাদে তারা জানান যে যা হয়েছে সবকিছুই উপরস্থ নির্দেশে সম্পন্ন হয়েছে। ৫ আগস্টের পূর্বাপর সময়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজও তাদের দেখানো হয়। এসব ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে দাবি করেন মোজাম্মেল বাবু।

এর আগে গত ৭ জুন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১ রুপা ও বাবুকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। একই সাথে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করা হয়েছে। বর্তমানে এই মামলায় ৯ জন গ্রেপ্তার রয়েছেন।

তাদের মধ্যে রয়েছেন,

  • সাবেক মন্ত্রী ডা. দীপু মনি,
  • সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু,
  • মেজর জেনারেল অব. জিয়াউল আহসান,
  • পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক,
  • সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম,
  • শাহরিয়ার কবির এবং
  • সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

প্রসিকিউশনের তথ্য মতে,

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সমাবেশের ঘটনায় ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।

এস এম/ ১৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language