মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রে আটক ইরানের ছয় নাবিক মুক্তি পেয়ে দেশে ফিরেছেন

তেহরান, ৩০ এপ্রিল – যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া ইরানের একটি কার্গো জাহাজের ছয়জন ক্রু মুক্তি পাওয়ার পর নিজ দেশে ফিরে এসেছেন। বুধবার (২৯ এপ্রিল) তারা ইরানে পৌঁছান বলে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিশ্চিত করেছে। তবে নৌযানটির আরও ২২ জন ক্রু এখনও যুক্তরাষ্ট্রে আটক অবস্থায় রয়েছেন।

তাদের মুক্তির বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। গত ২০ এপ্রিল হরমুজ প্রণালি থেকে ‘তুসকা’ নামক জাহাজটি ক্রুসহ জব্দ করেছিল মার্কিন বাহিনী। সে সময় ইরান ঘিরে চলমান নৌ অবরোধ ভাঙার অভিযোগ এনে জাহাজটিতে অভিযান চালায় মার্কিন সেনারা। বর্তমানে আটক থাকা বাকি ক্রুদের নিয়ে উভয় দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে কিনা তা স্পষ্ট নয়।

এস এম/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language