মধ্যপ্রাচ্য

ইরানে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত, বুশেহরে বাড়ছে উত্তেজনা

তেহরান, ২৯ মে – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে দেখা দেওয়া উত্তেজনার আবহে ইরানের বুশেহর অঞ্চলে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটিকে মাটিতে নামিয়ে আনে ইরানের সামরিক বাহিনী।

বুশেহর ইরানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল যেখানে অতীতেও ড্রোন ধ্বংসের নজির রয়েছে। জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেসতানি জানিয়েছেন যে রাতে শত্রুপক্ষের একটি আকাশযান ধ্বংস করার ঘটনাটি ঘটেছে এবং বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর কিছু সময় আগে ইরানের দক্ষিণাঞ্চল থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল বলেও জানা গেছে।

সামরিক সূত্রগুলো বলছে এই পদক্ষেপটি ছিল দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার অংশ। বর্তমানে এই ঘটনার প্রেক্ষিতে ওই অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

এস এম/ ২৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language