মধ্যপ্রাচ্য

ইরানের সশস্ত্র বাহিনীর আকস্মিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

তেহরান, ২৯ মে – ইরানের সশস্ত্র বাহিনী আকস্মিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এবং ইরানের স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে।

তবে এই অভিযানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে জানা গেছে, হরমুজ প্রণালি এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে।

এই গোলাবর্ষণ মূলত ওই পথে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক করার উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হরমুজ প্রণালির কৌশলগত অবস্থানে ইরান নিয়মিত তাদের সামরিক শক্তি প্রদর্শন করে থাকে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এই ঘটনাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এস এম/ ২৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language