মধ্যপ্রাচ্য

সৌদিতে আগাম সতর্কতা জারি: ইয়েমেনে অভিযানের পর ইয়ানবুতে আতঙ্ক

রিয়াদ, ২৫ জুলাই – সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় ইয়ানবু প্রদেশে সম্ভাব্য বিপদের আশঙ্কায় আগাম সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। শনিবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।

জাতীয় আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে এই বিশেষ বার্তা প্রচার করা হয়। তবে সতর্কবার্তায় সম্ভাব্য হুমকির ধরন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রদান করা হয়নি। পরবর্তী এক হালনাগাদে জানানো হয়েছে যে, সম্ভাব্য বিপদের ঝুঁকি এখন আর নেই এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার গভীর রাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হোদাইদাহ বন্দরনগরীতে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করে। সামরিক জোটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিযানে হোদাইদাহ বন্দরকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়নি এবং ইয়েমেনের সবকটি বন্দর নৌযান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।

অন্যদিকে হুথি বিদ্রোহীরা অভিযোগ করেছে যে, সৌদি আরব কামারান দ্বীপ এবং হোদাইদাহর টেলিযোগাযোগ স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছে। লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে এই সতর্কবার্তা জারি করা হয়েছিল।

এনএন/ ২৫ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language