জাতীয়

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

ঢাকা, ৪ এপ্রিল – জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব ব্যাংকের লেনদেনের সময় কমানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক শনিবার এক সার্কুলার জারির মাধ্যমে এই নতুন সময়সূচি ঘোষণা করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার থেকে ব্যাংকে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

তবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত। আগের নিয়ম অনুযায়ী যথারীতি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে। অন্যদিকে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা এবং বুথগুলোতে সার্বক্ষণিক বা ২৪ ঘণ্টাই ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, স্বাভাবিক সময়ে ব্যাংকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন চলত এবং দাপ্তরিক কাজের জন্য ব্যাংক খোলা থাকত সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এস এম/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language