জাতীয়

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আসছে কাল

ঢাকা, ২৬ আগস্ট – সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৬ জন বাংলাদেশির মধ্যে নয়জনের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার দেশে পৌঁছাবে। বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল ৪টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ ফ্লাইটে করে এসব মরদেহ দেশে আসার কথা রয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহগুলো গ্রহণ করবেন বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন।

গত ৯ আগস্ট রিয়াদের ওই কারখানায় আগুন লাগার ঘটনায় এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। মৃতদের পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের বিষয়েও সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে।

এস এম/ ২৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language