মধ্যপ্রাচ্য

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত দুই হাজারের বেশি

তেহরান, ৩১ মার্চ – ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া তথ্য অনুযায়ী, এই হামলায় এখন পর্যন্ত ৯০ হাজার ৬৩টি আবাসিক ভবন, ৩০৭টি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা কেন্দ্র এবং ৭৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটিতে এই সামরিক অভিযান অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা কেবল সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করছে।

তবে বাস্তবে বেসামরিক স্থাপনাগুলোও এই ভয়াবহ হামলার শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান এই হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৭৬ জনের প্রাণহানি ঘটেছে।

এছাড়া আহত হয়েছেন ২৪ হাজারের বেশি মানুষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরা হয়েছে।

এ এম/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language