জাতীয়

মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

ঢাকা, ২৯ মার্চ – আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আটক করেছে পুলিশ। রবিবার শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর চিড়িয়াখানার সামনে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে আটকে রেখেছিল।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে এবং আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গত জুলাই মাসের বিভিন্ন ঘটনাবলির প্রেক্ষিতে ফাহিমের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। পুলিশ বর্তমানে সেসব মামলার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছে। যাচাইবাছাই শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এস এম/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language