জাতীয়
সংরক্ষিত নারী আসনে এনসিপি প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ

ঢাকা, ২ মে – সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শনিবার দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে সংরক্ষিত নারী আসনে এনসিপির পক্ষ থেকে দাখিল করা নুসরাত তাবাসসুমের মনোনয়নটি প্রধান রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাই শেষে বৈধ বলে ঘোষণা দিয়েছেন।
দাপ্তরিক সকল কার্যক্রম শেষ করে রিটার্নিং কর্মকর্তা খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে সংরক্ষিত আসনে দলীয় প্রার্থী হিসেবে অংশগ্রহণের পথে আর কোনো বাধা থাকল না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এস এম/ ২ মে ২০২৬









