জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন শেষে আজ সংবাদ সম্মেলনে তারেক রহমান

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হওয়ার পর দেশের সার্বিক পরিস্থিতি ও পরবর্তী করণীয় নিয়ে আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান আজ শনিবার ১৪ ফেব্রুয়ারি বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংবাদ সম্মেলনে দলটি নির্বাচনের ফলাফল নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলে জানা গেছে।

দলীয় সূত্র মতে নির্বাচনের ফলাফল মূল্যায়নের পাশাপাশি সরকার গঠনের প্রস্তুতি সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের রাষ্ট্র পরিচালনার কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তারেক রহমান।

উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। এনসিপি ছয়টি ও বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে জয়লাভ করেছে। ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ বাংলাদেশ জাতীয় পার্টি গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন।

এদিকে আইনি জটিলতায় চট্টগ্রামের দুটি আসনের ফলাফল গেজেটভুক্ত করা হয়নি তবে সেখানেও বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language