জাতীয়
৭ নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস ঘোষণা ও সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত

ঢাকা, ১৭ এপ্রিল – ঐতিহাসিক ৭ নভেম্বরকে আবারও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে এই দিনটিকে ক-শ্রেণি ভুক্ত দিবস হিসেবে ঘোষণা করে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে রাত ৮টায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি জানান যে বিগত ১৬ বছর যাবত এই দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়নি। বর্তমান সরকার এখন থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে এদিন সরকারি ছুটি কার্যকর থাকবে।
এস এম/ ১৭ এপ্রিল ২০২৬









