খুলনা

খুলনায় বাসের ভেতরে চালকের সহকারীর ক্ষতবিক্ষত লাশ

খুলনা, ১২ ফেব্রুয়ারি – খুলনা মহানগরের শিববাড়ী মোড়ে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহণের একটি বাসের ভেতর থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। বাসটি গতকাল রাতেই ঢাকা থেকে খুলনায় পৌঁছেছে। আজ সকালে আবারও ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল বাসটির।

নিহত ব্যক্তির নাম সাব্বির (২৯)। তিনি বাগেরহাটের বাসিন্দা।

আরও পড়ুন : ঝিনাইদহে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ও সোহাগ পরিবহণ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল বাসটির। বাসটি প্রস্তুত করার জন্য চালকের সহকারী সাব্বিরকে বার বার ডাকা হচ্ছিল। কিন্তু সাব্বিরের সাড়া না পেয়ে বাসটির ভেতর ঢোকার পর তাঁর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, আজ ভোরে দুর্বৃত্তরা সাব্বিরকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে গেছে।

সূত্র :এনটিভি
এন এইচ, ১২ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language