মুন্সিগঞ্জ

শ্রীনগরে গুলি ও জাল টাকাসহ ১৩ মামলার আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জ, ০৯ ফেব্রুয়ারি – মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা ও গুলিসহ ১৩ মামলার আসামি মো. শুক্কুর (৫০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।

সোমবার বিকালে শ্রীনগর-দোহার সড়কের জশুরগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহে তল্লাশী করে ৫০টি ১ হাজার টাকার জাল নোট ও ২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন : মুন্সিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-মুখোশসহ চারজনকে গ্রেফতার

গ্রেফতারকৃত শুক্কুর যশোর জেলার রাজাহাট উপজেলার মৃত খালেক মোল্লার ছেলে বলে জানিয়েছে পুলিশ। শুকুরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯ টি মাদক মামলা, ১ টি চুরির মামলা ও বিশেষ ক্ষমতা আইনে ৩টি মামলা চলমান রয়েছে

এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, শুক্কুরকে গ্রেফতারের পরে তার দেহে তল্লাশী চালিয়ে ৫০টি ১ হাজার টাকার জাল নোট ও ২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে জাল টাকা ও গুলির বিষয়ে আলাদাভাবে ২টি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সূত্র : বিডিলাইভ২৪
এন এইচ, ০৯ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language