পশ্চিমবঙ্গ

যারা আইন করছে তাদের বার্থ সার্টিফিকেট আছে তো?

কলকাতা, ০৭ আগস্ট – বিহারে এসআইআর প্রক্রিয়ার সময় বলা হয়েছিল, ২০০৪ সালের পর যাদের জন্ম, তাঁদের বাবা ও মায়ের জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট লাগবে। কিন্তু সবার ক্ষেত্রে সেই সার্টিফিকেট থাকা সম্ভব? প্রশ্ন তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বারবার বলেছেন, এসআইআর করে আদতে এনআরসি-র ব্যবস্থা করা হচ্ছে। বৃহস্পতিবার বীরভূমে আদিবাসী দিবসের অনুষ্ঠান থেকে ফের একবার সরব হলেন মমতা। তিনি বলেন, “না জেনে কেউ ফর্ম ফিলআপ করবেন না। ওদের অন্য পরিকল্পনা আছে। বলা উচিত কি না জানি না, তবে নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে।”

মমতা জানান, তিনি যখন ক্ষমতায় আসেন, তখন মাত্র ৬০ শতাংশ মানুষের জন্মের সার্টিফিকেট থাকত। তাই ২০০৪-এর পর যাদের জন্ম, তাদের বাবা-মায়ের সার্টিফিকেট থাকা সম্ভব কি না, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমরাও তো হোম ডেলিভারি, আমাদের স্কুলের সার্টিফিকেটই আছে শুধু। ওদের সার্টিফিকেট আছে তো? যারা আইন করছে তাদের আছে তো? ওরা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, খেটে খাওয়া মানুষের কথা বুঝবে কী করে!”

সরকারি আধিকারিকদের সাসপেন্ড করার সুপারিশ নিয়ে ফের প্রশ্ন তুললেন মমতা। নির্বাচন শুরু হওয়ার আগেই কোন আইনে এই সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে সরব হন তিনি।

সূত্র: টিভি নাইন
এনএন/ ০৭ আগস্ট ২০২৫


Back to top button
🌐 Read in Your Language