চট্টগ্রাম

ছাত্র আন্দোলনে হামলার মামলায় চট্টগ্রামে যুবলীগ কর্মী গ্রেফতার

চট্টগ্রাম, ০৬ জুলাই – চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় মো. মিজানুর রহমান মিরাজ (২৮) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) দিনগত রাতে বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা আঞ্জুমার টেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মিরাজ শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা নছুর উল্লাহর বাপের বাড়ির বাসিন্দা। তিনি শাকপুরা ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় মিরাজ আসামি। তাকে রোববার (৬ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৬ জুলাই ২০২৫


Back to top button
🌐 Read in Your Language