নরসিংদী

নরসিংদীতে বাইপাস প্রকল্প বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

নরসিংদী, ১৩ ফেব্রুয়ারি – নরসিংদীর মাধবদীতে মূল সড়ক বাদ দিয়ে বাইপাস নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মাধবদী ব্যবসায়ী, কৃষকদল, তাঁতি দলসহ বিএনপির বিভিন্ন ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন উন্নতিকরণ বাইপাস সড়ক বাদ দিয়ে মাধবদী মূল ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ৬ লেন রাস্তার উন্নতিকরনের দাবি জানানো হয়। দাবি মানা না হলে দিনব্যাপী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ হরতালের ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

এসময় বক্তারা বলেন, স্বাধীনের পর থেকে মাধবদী বাবুরহাটের পাশ দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণ করা হয়েছে। এ সড়ক দিয়ে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সহজভাবে যানবাহন চলাচল করছে। সম্প্রতি হাসিনা সরকার মাধবদী বাবুরহাটের পাশ দিয়ে চলাচলরত ঢাকা-সিলেট রোড বাদ দিয়ে ভিন্ন পথ তৈরি করছে। এতে ক্ষতিগ্রস্ত হবে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার ‘বাবুর হাট’। ক্ষতিগ্রস্ত হবে হাজার হাজার ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও মাধবদী বাবুর হাট রক্ষা বাস্তবায়ন কমিটি উপদেষ্টা আবু সালেহ চৌধুরী, বাবুরহাট রক্ষা কমিটি সদস্যসচিব আনোয়ার হোসেন আনু, মফিজুল ইসলাম, আব্দুল বাতেন শাহীন, হাবিবুর রহমান হাবিব ও জোবায়ের নকিব প্রমুখ।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৫


Back to top button
🌐 Read in Your Language