কুমিল্লা

ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত দুই

কুমিল্লা, ১৫ জুন – কুমিল্লায় লিচুবাহী ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আজ শনিবার সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল সোয়া ৮টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় চট্টগ্রামমুখী লিচুবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান ও লিচুবাহী ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বলেন, সড়ক দুর্ঘটনায় ট্রাকে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নিহত দুজন ট্রাক-চালক ও চালকের সহযোগী হতে পারে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে ।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৫ জুন ২০২৪


Back to top button
🌐 Read in Your Language