বলিউড

রণবীরকে তাড়িয়ে দিয়েছিলেন হলিউড অভিনেত্রী!

মুম্বাই, ৮ জানুয়ারি- নিউ ইয়র্কের রাস্তা দিয়ে হোটেলের উদ্দেশে ছুটছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। হঠাৎ তার চোখের সামনে হলিউডের অপ্সরা নাতালি পোর্টম্যান। রণবীর কাপুর তার বিশাল বড় ভক্ত!

প্রকৃতির ডাককে অগ্রাহ্য করে তিনি অনুসরণ করলেন নাতালিকে। ছুটে গিয়ে তাকে আর্জি জানালেন একটি ছবির জন্য, ‘‘একটা ছবি, একটা ছবি‍!’’

এর পর কী হতে পারে বলে মনে হয়? তিনি, রণবীর কাপুর! ‘কিউটি পাই’-এর সঙ্গে নাতালি পোর্টম্যান! বাঁধিয়ে রাখার মতো ফ্রেম। না, তেমন সৌভাগ্য ছিল না রণবীরের। নাতালি তাকে ‘গেট লস্ট আই সে’ বলে তাড়িয়ে দিয়েছিলেন। অর্থাৎ, সরাসরি ‘বেরিয়ে যাও বলছি’ বলে চিৎকার করে উঠেছিলেন। তার পর মুহূর্তে রণবীর দেখলেন, নাতালি কাঁদছেন। উত্তেজনার বশে আগে খেয়াল করেননি রণবীর।

আরও পড়ুন :  মাইনাস ৩৩ ডিগ্রিতে লাদাখে কী করলেন অমিতাভ বচ্চন!

কয়েক বছর আগে রণবীর তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের কথাটি জানিয়েছিলেন কপিল শর্মার শো-তে। এই ঘটনাটির পরেও তার মনে নাতালিকে নিয়ে কোনও বিতৃষ্ণা তৈরি হয়নি। হ্যাঁ, মন খারাপ হয়েছিল বটে। কিন্তু প্রেমের পরিমাণ কমেনি আজও। রণবীর জানিয়েছিলেন, ফের কখনও কোথাও দেখা হলে তিনি সে বারের মতোই ‘ছবি ছবি’ করে ছুটে যাবেন নাতালির দিকে!

সূত্র: বাংলাদেশ জার্নাল

আর/০৮:১৪/৮ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language