ঢালিউড

মা দিবসে যে সুখবর দিলেন ফারিয়া শাহরিন

ঢাকা, ১২ মে – মডেল, অভিনেত্রী ফারিয়া শাহরিন। বিশ্ব মা দিবসের দিনে সবাইকে সুখবর দিলেন তিনি। জানালেন প্রথবারের মতো মা হতে যাচ্ছেন তিনি।

১২ মে মা দিবসের সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। ফারিয়া তার ফেসবুকে একটি প্রেগন্যান্সি টেস্ট কিটের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন, ‘বিসমিল্লাহ। হ্যাপি মাদারস ডে টু মি’।

ছবিটি শেয়ার করার পর থেকেই সহকর্মী, বন্ধু ও ভক্তদের থেকে ভালোবাসা ও শুভেচ্ছা পেতে থাকেন এই তারকা।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় লাক্স চ্যানেল আই তারকা ফারিয়া শাহরিনের। পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ২০২৩ সালে।

ফারিয়া নির্মাতা অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্র দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন ফারিয়া। এ ছাড়া তার জনপ্রিয় নাটকের তালিকায় রয়েছে কাশ্মীরি প্রেমিকা, হ্যান্ডেল ভাই, পল্টিবাজ গার্লফ্রেন্ড, ছলচাতুরী ও চাকরের গার্লফ্রেন্ড অন্যতম।

আইএ/ ১২ মে ২০২৪


Back to top button
🌐 Read in Your Language