সিলেট

সিলেটে পৌঁছেই কোয়ারেন্টিনে যুক্তরাজ্যফেরত ৪২ যাত্রী

সিলেট, ০৪ জানুয়ারি- লন্ডন থেকে সিলেটে পৌঁছেছেন ৪২ যাত্রী। সোমবার দুপুর ১২টার দিকে যুক্তরাজ্য থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ৪৭ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্যে ৪২ যাত্রী সিলেটে নামেন। বাকি পাঁচ যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকায় যায়।

প্রশাসনের সহযোগিতায় তাদের নির্ধারিত দুটি হোটেলে নেয়া হচ্ছে। তারা ১৪ দিন সেখানেই কোয়ারেন্টিনে থাকবেন বলে জানা গেছে।

আরও পড়ুন:  কোয়ারেন্টিনের ভয়ে আসছেন না তিন চতুর্থাংশ যাত্রী!

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৪২ যাত্রীকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রশাসনের ব্যবস্থাপনায় বিআরটিসির বাসে করে সিলেটের নির্ধারিত দুটি হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। তারা বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন।

সূত্র: যুগান্তর

আর/০৮:১৪/৪ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language