দক্ষিণ আমেরিকা

ব্রাজিলে ভারী বর্ষণে ২৩ জনের মৃত্যু

ব্রাসিলিয়া, ২৫ মার্চ – ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রিও ডি জেনিরো ও এসপিরিতো সান্তোর মধ্যবর্তী স্থানে প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টিপাতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ মার্চ) এসপিরিতো সান্তোসের রাজ্য সরকার জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে ব্রাজিলের রিও ডি জেনিরো এবং স্পিরিটো সান্টোতে এ বন্যা আঘাত হানে। স্পিরিটো সান্টোতে নিহতের সংখ্যা ৪ থেকে বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। রাতভর বৃষ্টি না থাকায় পানির পরিমান কমেছে। রিও ডি জেনিরোর প্রতিবেশীরা জানান, বন্যায় এ রাজ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাড়ি ধসে মৃত্যু হয়েছে ৪ জনের।

রাজ্য সরকার বন্যা পরিস্থিতিকে ‘ভয়াবহ’ হিসেবে বর্ণনা করেছেন। বন্যার পর পানি কিছু কমে যাওয়ায় উদ্ধার কর্মীরা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েছেন।

জানা গেছে, বন্যায় সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পিরিটো সান্টোর মিমোসো ডু সুল পৌরসভা। এখানে প্রায় ২৫ হাজার মানুষের বসবাস। বন্যায় এখানে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আপিকা পৌরসভায় মৃত্যু হয়েছে আরো দুজনের।

বন্যায় দুই রাজ্যের ৫ হাজার ২০০ জন তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা বলেন, বন্যার কারণে বহু মানুষ বাড়িঘর ছাড়া হয়েছে। এমন পরিস্থিতিতে তার সরকার ক্ষতিগ্রস্তদের সহযোগিতার ঘোষণা দিয়েছে।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২৫ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language