ব্রাসেলসে বন্দুকধারীর গুলিতে নিহত ২

ব্রাসেল্স, ১৭ অক্টোবর – বেলজিয়ামের শহর ব্রাসেলসে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রসিকিউটরের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ব্রাসেলসের মধ্যাঞ্চলীয় বুলেভার্ড ডি’ইপ্রেসের কাছে স্থানীয় সময় রাত ৭টায় এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত হামলাকারী এখনও পলাতক রয়েছে।
প্রসিকিউটর দফতরের এক মুখপাত্র বলেছেন, তদন্ত শুরু করা হয়েছে, তবে বন্দুকধারীর উদ্দেশ্য সম্পর্কে তারা এখনো কিছু জানতে পারেনি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতরা সুইডিশ নাগরিক বলে ধারণা করা হচ্ছে। আর স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহারকারী বন্দুকধারী ঘটনাস্থল থেকে সাথে সাথেই পালিয়ে যায়।
জানা গেছে, নিহত দুজনই সুইডিস নাগরিক। সোমবার সন্ধ্যায় গোলাগুলির স্থান থেকে প্রায় ৩ মাইল (৫ কিলোমিটার) দূরে হেইসেল স্টেডিয়ামে বেলজিয়ামের বিপক্ষে সুইডিশ জাতীয় দলের একটি ফুটবল ম্যাচ ছিল।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৭ অক্টোবর ২০২৩









