২৯ হাজার ৩১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

ঢাকা, ২৪ এপ্রিল – বাংলাদেশ থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৩১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। গত ১৭ এপ্রিল রাত থেকে শুরু হওয়া হজ ফ্লাইটে বৃহস্পতিবার অর্থাৎ ২৩ এপ্রিল পর্যন্ত তারা সেখানে পৌঁছান। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ২৬ হাজার ৩১ জন।
এ পর্যন্ত হজ উপলক্ষে মোট ৭৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৯টি, সৌদি এয়ারলাইন্স ২৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৭টি ফ্লাইট পরিচালনা করেছে। যাত্রী পরিবহনের পরিসংখ্যানে দেখা যায় যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়েছে ১২ হাজার ২৩ জন, সৌদি এয়ারলাইন্স ১০ হাজার ৮২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ২১০ জন হজযাত্রী। এই সময়ের মধ্যে সৌদি আরবে দুইজন হজযাত্রীর মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে।
এস এম/ ২৪ এপ্রিল ২০২৬









