কিশোরগঞ্জ

আ.লীগ নেতা আইন উদ্দিনের মৃত্যু, রাষ্ট্রপতির শোক

নূর মোহাম্মদ

কিশোরগঞ্জ, ২৬ ডিসেম্বর- সড়ক দুর্ঘটনায় আহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন (৬৬) ঢাকার সিএমএইচ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত সা‌ড়ে ৯ টায় হাসপাতা‌লে লাইফ সা‌পো‌র্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। ক‌টিয়াদী থানার ওসি মো: আব্দুল জ‌লিল মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

জানা গে‌ছে, গত ২৩ ডি‌সেম্বর জন‌প্রিয় এ আওয়ামী লীগ নেতা মোটরসাই‌কে‌লে ক‌রে এলাকায় এক‌টি ওয়াজ মাহ‌ফি‌লে যা‌চ্ছি‌লেন। ওই দিন সন্ধ্যার পর ক‌টিয়াদী উপ‌জেলার আচ‌মিতা ইউ‌নিয়‌নের চা‌রিপাড়া এলাকায় তা‌কে বহনকা‌রি মোটরসাই‌কেল‌টি‌কে এক‌টি পিকআপ ভ্যান পেছন থে‌কে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ব‌র্ষিয়ান রাজনী‌তিক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন ও চালক স‌জিব।

আশংকাজনক অবস্থায় তা‌কে রা‌তেই ঢাকার পঙ্গু হাসপাতা‌লে পাঠা‌নো হয়। পর দিন তা‌কে নেয়া হয় পপুলার জেনা‌রেল হাসপাতা‌লে। তার অবস্থার অবণ‌তি হ‌লে শুক্রবার দুপু‌রের দি‌কে তা‌কে সিএমএইচ হাসপাতা‌লে নেয়া হয়। সেখা‌নে লাইফ সা‌পো‌র্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুল ওয়াহাব আইন উদ্দিন ক‌টিয়াদী সদ‌রের বীর নোয়াকা‌ন্দি গ্রা‌মের বা‌সিন্দা। তি‌নি ছি‌লেন অবিবা‌হিত। দীর্ঘ‌দিন ধ‌রে তি‌নি আওয়ামী রাজনী‌তি‌র সা‌থে জ‌ড়িত। তার মৃত্যুর খব‌রে এলাকায় শো‌কের ছায়া নে‌মে আসে।

তার মৃত্যু‌তে রাষ্ট্রপ‌তি মো: আবদুল হা‌মিদ, কি‌শোরগঞ্জ-২ আস‌নের এম‌পি নূর মোহাম্মদ, জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি এড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এড. এম এ আফজল, জেলা আইনজীবী স‌মি‌তির সভাপ‌তি এড. শাহ আজিজুল হক গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন।

রা‌তেই তার মর‌দেহ ক‌টিয়াদী‌তে নিয়ে যাওয়া হ‌বে। শ‌নিবার (২৬ ডিসেম্বর) বাদ জোহর ক‌টিয়াদী পাইলট উচ্চ বিদ্যালয় মা‌ঠে মরহু‌মের জানাজার নামাজ হ‌বে। প‌রে পা‌রিবা‌রিক গোরস্থা‌নে তা‌কে দাফন করা হ‌বে।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৬ ডিসেম্বর


Back to top button