জাতীয়
জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া বাড়ল, সর্বনিম্ন ৩৫ টাকা

ঢাকা, ২৩ সেপ্টেম্বর- দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে ২৩ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। এ ছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ভাড়া বেড়েছে ২০ পয়সা।
ভাড়া বাড়ানোর পর লঞ্চের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।
এর আগে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে মহানগর, আন্তজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাস মালিকরা প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়াতে পারবেন।
এস এম/ ২৩ সেপ্টেম্বর ২০২৬







