জাতীয়
বাস-মিনিবাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর প্রজ্ঞাপন

ঢাকা, ২৩ সেপ্টেম্বর- বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে মহানগর, আন্তজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাস মালিকরা প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়াতে পারবেন।
এস এম/ ২৩ সেপ্টেম্বর ২০২৬







